বুধবার, 29 জুলাই 2026 ঢাকা, বাংলাদেশ

বামনায় ৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার: মাদক আইনে মামলা।

Super Admin | 21 জুলাই 2026, 10:43 PM | পঠিত: 13 বার
ইব্রাহিম খলিলুল্লাহ তানভীর বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলায় অভিযান চালিয়ে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বামনা থানা পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বামনা উপজেলার ২ নম্বর বামনা ইউনিয়নের ঢুষখালী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। বামনা থানার এসআই (নিঃ) মো. মাহিম হাসান সঙ্গীয় ফোর্সসহ গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধার অভিযানে গেলে গোপন সংবাদের ভিত্তিতে মো. জালাল জমাদ্দারের বসতবাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালান। এ সময় অবৈধভাবে ইয়াবা কেনাবেচার অভিযোগে ঢুষখালী গ্রামের মো. হানিফ খানের ছেলে মো. আরিফ খান (২৪)-কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৬ (ছয়) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আরিফ খান অন্য থানা এলাকা থেকে পাইকারি মূল্যে ইয়াবা সংগ্রহ করে বামনা উপজেলার বিভিন্ন স্থানে মাদকসেবীদের কাছে বিক্রি করতেন। এ ঘটনায় আরও তিনজনকে আসামি করা হয়েছে। তারা হলেন— মো. হাসিবুল ইসলাম, মামুন দফাদার ও মো. জিসান। তারা বর্তমানে পলাতক রয়েছেন। এ ঘটনায় বামনা থানায় মামলা নং-০৪, তারিখ: ২১/০৭/২০২৬ রুজু করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় দায়ের করা হয়েছে। বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, “বামনা থানাকে মাদকমুক্ত করাই আমাদের অঙ্গীকার। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে জনগণের সহযোগিতা কামনা করছি।”

মন্তব্য

0টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

-এর মন্তব্যের উত্তর লিখছেন।
মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় অনুমোদন প্রয়োজন হতে পারে।
এখনো কোনো মন্তব্য প্রকাশিত হয়নি।

সম্পর্কিত সংবাদ