বুধবার, 29 জুলাই 2026 ঢাকা, বাংলাদেশ

বরগুনায় ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ: অভিযুক্ত পলাতক, পালাতে সহায়তার অভিযোগ আব্দুল হকের বিরুদ্ধে

Super Admin | 26 জুলাই 2026, 11:25 PM | পঠিত: 5 বার
IMG-20260726-WA0007
ইব্রাহিম খলিলুল্লাহ তানভীর বরগুনা প্রতিনিধিঃ বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের ফুলঝুড়ী পাতাকাটা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী নুর হোসেন (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) বিকেলে প্রবাসী আইয়ুব মিয়ার বাড়িতে প্রবেশ করে তার পাঁচ বছর বয়সী একমাত্র কন্যা আফিফাকে একা পেয়ে নুর হোসেন জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করেন। স্থানীয়দের দাবি, পরে অভিযুক্তকে গাছের সঙ্গে বেঁধে রাখা হলেও এক পর্যায়ে আব্দুল হক মিয়া নামে এক ব্যক্তি তাকে পালিয়ে যেতে সহায়তা করেন। এরপর থেকে নুর হোসেন আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেন, শিশু ধর্ষণচেষ্টার মতো গুরুতর অপরাধে অভিযুক্তকে পালিয়ে যেতে সহায়তা করাও শাস্তিযোগ্য অপরাধ। তারা নুর হোসেনকে দ্রুত গ্রেপ্তার এবং তাকে পালাতে সহায়তার অভিযোগে আব্দুল হক মিয়ার বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে এলাকাবাসী বরগুনা সদর থানা পুলিশকে অবহিত করেছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পুলিশ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

মন্তব্য

0টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

-এর মন্তব্যের উত্তর লিখছেন।
মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় অনুমোদন প্রয়োজন হতে পারে।
এখনো কোনো মন্তব্য প্রকাশিত হয়নি।

সম্পর্কিত সংবাদ