বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে রক্তাক্ত, হামলা ঠেকাতে গিয়ে বড় ভাইয়ের স্ত্রীও আহত
বামনা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বামনা উপজেলার আমতলী গ্রামে টাকার দাবিকে কেন্দ্র করে বাবার ওপর কোদাল দিয়ে হামলার অভিযোগ উঠেছে ছোট ছেলের বিরুদ্ধে। হামলা ঠেকাতে গেলে বড় ভাইয়ের স্ত্রীও গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী গ্রামের বাসিন্দা ও পেশায় স্বমিলের মিস্ত্রি সাহেব আলী দীর্ঘদিন ধরে কর্মহীন রয়েছেন। এ অবস্থায় ছোট ছেলে বাবার কাছে টাকা দাবি করলে তিনি অপারগতার কথা জানান। এতে ক্ষিপ্ত হয়ে ছেলে কোদাল দিয়ে বাবার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
এ সময় হামলা ঠেকাতে এগিয়ে আসেন বড় ভাইয়ের স্ত্রী বৃষ্টি। তাকেও কোদাল দিয়ে আঘাত করা হয়। এতে সাহেব আলী ও বৃষ্টি গুরুতর আহত হন।
স্বজনরা আহতদের উদ্ধার করে প্রথমে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মন্তব্য
0টি মন্তব্যআপনার মন্তব্য লিখুন