বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ
বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরগুনার বেতাগী উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে As-Sunnah Foundation। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং চারা রোপণে উৎসাহিত করা হয়।
আয়োজকদের মতে, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় হিসেবে উল্লেখ করে বলেন, জলবায়ু পরিবর্তনের এ সময়ে এমন উদ্যোগ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করায় সুপ্রিম কোর্টের এক আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তাদের ভাষ্য, তাঁর আন্তরিক উদ্যোগ ও প্রচেষ্টার ফলেই বেতাগীর মানুষ এ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আসার সুযোগ পেয়েছে।
সংশ্লিষ্টদের আশা, কর্মসূচির আওতায় রোপিত চারাগুলো একদিন বড় বৃক্ষে পরিণত হয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ট্যাগ:
#স্বাস্থ্য
মন্তব্য
0টি মন্তব্যআপনার মন্তব্য লিখুন