সোমবার, 19 অক্টোবর 2026 ঢাকা, বাংলাদেশ

বরগুনায় ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াত অনুষ্ঠিত।

ছাব্বির আহমাদ | 03 অক্টোবর 2026, 12:37 PM | পঠিত: 38 বার
20261003_123420
নিজস্ব প্রতিবেদক: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উদ্যোগে দুই দিনব্যাপী কর্মী তারবিয়াত-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ও শুক্রবার (২ অক্টোবর) বরগুনার মাদ্রাসা-ই-কারিমিয়া, খেজুরতলা অডিটোরিয়ামে এ কর্মী তারবিয়াত অনুষ্ঠিত হয়। এতে বরগুনা জেলা শাখার আওতাধীন বিভিন্ন উপজেলা ও শাখার দায়িত্বশীল ও কর্মীরা অংশগ্রহণ করেন। দুই দিনব্যাপী এ আয়োজনে কর্মীদের জ্ঞান, আদর্শ, চরিত্র, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কর্মী তারবিয়াতে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য হযরত মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতি মিজানুর রহমান কাসেমী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ, অর্থ ও কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ শোভন, শূরা সদস্য গাজী রেদোয়ান এবং সাবেক বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি ও কেন্দ্রীয় শূরা সদস্য হাসিবুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার আহ্বায়ক এইচ.এ. রহমান। তারবিয়াতে কর্মীদের দায়িত্ব ও কর্তব্য, দাওয়াতি কার্যক্রম, সাংগঠনিক শৃঙ্খলা, সমসাময়িক বিভিন্ন বিষয় এবং একজন আদর্শ কর্মীর করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় ওলামায়ে কেরাম এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা ও উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এ ধরনের কর্মী তারবিয়াতের মাধ্যমে কর্মীদের জ্ঞান, আদর্শ, দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ বৃদ্ধির পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার লক্ষ্য রয়েছে। দুই দিনব্যাপী কর্মসূচির সমাপনীতে দায়িত্বশীল ও কর্মীদের জ্ঞান, আদর্শ, দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধসম্পন্ন কর্মী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য

0টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

-এর মন্তব্যের উত্তর লিখছেন।
মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় অনুমোদন প্রয়োজন হতে পারে।
এখনো কোনো মন্তব্য প্রকাশিত হয়নি।

সম্পর্কিত সংবাদ