সোমবার, 19 অক্টোবর 2026 ঢাকা, বাংলাদেশ

বামনায় ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন ও সদস্য তারবিয়াত অনুষ্ঠিত।

ছাব্বির আহমাদ | 12 সেপ্টেম্বর 2026, 05:05 AM | পঠিত: 54 বার
FB_IMG_1789128633328
নিজস্ব প্রতিবেদক: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার উদ্যোগে সদস্যদের নৈতিক ও আদর্শিক মানোন্নয়ন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং ইসলামী জ্ঞানচর্চাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে সদস্য তারবিয়াত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তারবিয়াত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার আহ্বায়ক সদস্য আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার সভাপতি মাওলানা হারুন অর রশিদ। প্রধান অতিথির বক্তব্যে হোসাইন ইবনে সরোয়ার বলেন, সদস্যদের দায়িত্বশীলতা, নিয়মিত আমল, ব্যক্তিগত চরিত্র গঠন, ইসলামী আদর্শের চর্চা এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখা জরুরি। একজন আদর্শ কর্মীর জন্য জ্ঞান, আমল, আখলাক ও দায়িত্বশীলতার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনের প্রতিটি সদস্যকে ব্যক্তিজীবনে ইসলামী আদর্শ বাস্তবায়নের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে। তারবিয়াত কর্মসূচিতে উপস্থিত সদস্যদের মানোন্নয়নের লক্ষ্যে কর্মী পরীক্ষা নেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরোয়ার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার সহ-সভাপতি শেখ মো. রেদওয়ান, সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাসউদ কারিমী, তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক ইব্রাহিম খলিলুল্লাহসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

মন্তব্য

0টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

-এর মন্তব্যের উত্তর লিখছেন।
মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় অনুমোদন প্রয়োজন হতে পারে।
এখনো কোনো মন্তব্য প্রকাশিত হয়নি।

সম্পর্কিত সংবাদ