সোমবার, 19 অক্টোবর 2026 ঢাকা, বাংলাদেশ

আমতলীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের শাখা প্রতিনিধি সভা অনুষ্ঠিত।

ছাব্বির আহমাদ | 04 অক্টোবর 2026, 10:56 PM | পঠিত: 37 বার
1000660392
নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলার আমতলী উপজেলা শাখার আয়োজনে শাখা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) বিকেল ৩টায় আমতলীর বাঁধঘাট চৌরাস্তা এলাকার রোজ গার্ডেন কমিউনিটি সেন্টারে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সভাপতি মুফতী ওমর ফারুক জিহাদী-এর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা ইউসুফ মাতুব্বর। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ (পীর সাহেব কেওড়াবুনিয়া)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুস শাকুর, সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হক মাসুম বিল্লাহ, সেক্রেটারি মাওলানা রেজাউল করীম আকন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সালেহ জিহাদী ও কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব দেলোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সভাপতি মুহাম্মদ কামিনুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সহ-সভাপতি মাওলানা সাইফুল ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা আহ্বায়ক এইচ এম আব্দুর রহমান। প্রতিনিধি সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, দায়িত্বশীলদের ভূমিকা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও সম্প্রসারণের বিষয়ে দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং সংগঠনের সার্বিক সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

মন্তব্য

0টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

-এর মন্তব্যের উত্তর লিখছেন।
মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় অনুমোদন প্রয়োজন হতে পারে।
এখনো কোনো মন্তব্য প্রকাশিত হয়নি।

সম্পর্কিত সংবাদ