গুলিশাখালীতে বাংলাদেশ মুজাহিদ কমিটির বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত, প্রধান বক্তা এমপি মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ।
নিজেস্ব প্রতিবেদক
বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নে বাংলাদেশ মুজাহিদ কমিটি, গুলিশাখালী ইউনিয়ন-এর উদ্যোগে এক বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ইসলামী আলোচনা পেশ করেন বরগুনা-১ আসনের মাননীয় সংসদ সদস্য, জননেতা আলহাজ্ব হযরত মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ (এমপি), পীর সাহেব হুজুর, কেওড়াবুনিয়া, বরগুনা।
তিনি তাঁর বক্তব্যে পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ইসলামের বিধান অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ঈমান-আকিদা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং ইসলামী আদর্শ প্রতিষ্ঠার আহ্বান জানান।
ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে গুলিশাখালী ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। বক্তাদের আলোচনা মনোযোগ দিয়ে শোনেন উপস্থিত মুসল্লিরা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
মন্তব্য
0টি মন্তব্যআপনার মন্তব্য লিখুন