বামনার খোলপটুয়ায় রক্তাক্ত অবস্থায় স্বামীর মরদেহ উদ্ধার, স্ত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগ।
বামনা(বরগুনা)প্রতিনিধি:
ঝালকাঠির রামনা-খোলপটুয়া এলাকায় সাইফুল নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তার স্ত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। তবে ঘটনার পর থেকে ওই নারীর কোনো খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুলের বাবা-মা বেড়াতে যাওয়ায় বাড়িতে শুধু সাইফুল ও তার স্ত্রী অবস্থান করছিলেন। তাদের দাম্পত্য জীবনের প্রায় দুই বছর হলেও তাদের কোনো সন্তান ছিল না।
শুক্রবার সকালে বাড়ির একটি কক্ষ থেকে সাইফুলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন এবং কামড়ের দাগ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনার পর থেকেই সাইফুলের স্ত্রী নিখোঁজ রয়েছেন। এ কারণে তাকে ঘিরে হত্যার অভিযোগ উঠেছে। তবে পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। পাশাপাশি নিখোঁজ স্ত্রীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
মন্তব্য
0টি মন্তব্যআপনার মন্তব্য লিখুন