মানবিক বরগুনার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক:
সেচ্ছাসেবী সামাজিক ও মানবিক সংগঠন ‘মানবিক বরগুনা’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনা পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সকাল ১১টায় শুরু হওয়া আলোচনা সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম, মানবিক উদ্যোগ ও সামাজিক কল্যাণে সংগঠনটির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব অনিমেষ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক বরগুনার অন্যতম উপদেষ্টা ও শেবাচিম হাসপাতাল, বরিশালের সাবেক সহকারী পরিচালক আলহাজ্ব ডাঃ মোঃ ইউনুস আলী; বরগুনা জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ ফজলুল হক মাস্টার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলার সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ আব্দুস শাকুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবিক বরগুনার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ইমরান হোসেন মনির।
আলোচনা সভায় আরও বিভিন্ন শ্রেণি-পেশার অতিথি, সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি ও সহযোগিতায় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বক্তারা মানবিক বরগুনার দীর্ঘদিনের স্বেচ্ছাসেবী ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল ও সাফল্যমণ্ডিত করার জন্য সকল অতিথি, শুভাকাঙ্ক্ষী এবং সংগঠনের স্বেচ্ছাসেবী সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি মানবিক বরগুনার সকল সদস্য ও স্বেচ্ছাসেবীর জন্য দোয়া ও ভালোবাসা জানানো হয়।
মন্তব্য
0টি মন্তব্যআপনার মন্তব্য লিখুন