বামনায় তৃতীয় শ্রেণির ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগ, বিদ্যালয়ের পিয়নের বিরুদ্ধে।
নিজস্ব প্রতিবেদক:
বরগুনার বামনায় ১০ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক ছেলে শিশুকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের এক পিয়নের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত ব্যক্তি মো. সুজন মিয়া (৩৫)। তিনি বামনা উপজেলার ২ নম্বর বামনা সদর ইউনিয়নের পশ্চিম সফিপুর এলাকার বাসিন্দা এবং ১২ নম্বর বামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিয়ন হিসেবে কর্মরত।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছেলে শিশুটি ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের পিয়ন সুজন মিয়া দীর্ঘদিন ধরে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে বিদ্যালয়ের ক্লাস শুরুর আগে ও ছুটির পর নিচতলার পশ্চিম পাশের একটি কক্ষ এবং দ্বিতীয় তলার পশ্চিম পাশের একটি কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করতেন।
সম্প্রতি শিশুটি কয়েকদিন ধরে বিদ্যালয়ে যেতে অনীহা প্রকাশ করলে তার মা বিদ্যালয়ে না যাওয়ার কারণ জানতে চান। একপর্যায়ে শিশুটি তার মায়ের কাছে বিষয়টি খুলে বললে ঘটনাটি পরিবারের সদস্যদের মধ্যে জানাজানি হয়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত সুজন মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার বিস্তারিত তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।
মন্তব্য
0টি মন্তব্যআপনার মন্তব্য লিখুন