বরগুনার আমতলীতে ২ কেজি গাঁজাসহ ডিবি পুলিশের হাতে চিহ্নিত মাদক কারবারি সজল গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক:
বরগুনায় গোয়েন্দা (ডিবি) পুলিশের এক সফল অভিযানে দুই কেজি গাঁজাসহ সজল হাওলাদার (২৪) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
আজ ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিকাশ কর্মকারের নেতৃত্বে একটি চৌকস দল আমতলী উপজেলায় এই অভিযান পরিচালনা করে।
বরগুনা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভোর আনুমানিক সোয়া ৫টার দিকে আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকার দেলোয়ারের মুরগির দোকানের সামনে অবস্থান নেয় ডিবি পুলিশের একটি দল। সেখানে অভিযান চালিয়ে সজল হাওলাদারকে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত এই গাঁজার বর্তমান বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
আটককৃত সজল হাওলাদার বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরিরখাল গ্রামের (আলিশ্বার মোড় এলাকা) লতিফ হাওলাদারের ছেলে। ডিবির তথ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য
0টি মন্তব্যআপনার মন্তব্য লিখুন