আজ বরগুনার বামনা ও পাথরঘাটায় আসছেন হোসাইন ইবনে সরোয়ার।
নিজস্ব প্রতিবেদক:
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরোয়ার দক্ষিণাঞ্চল সফরের অংশ হিসেবে আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) বরগুনা জেলার বামনা ও পাথরঘাটা উপজেলায় সফর করবেন। সফরকালে তিনি পৃথক দুটি তৃণমূল প্রতিনিধি সভা ও তারবিয়াত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ৯টায় বামনা উপজেলা আইসিএবি কার্যালয়ে তৃণমূল প্রতিনিধি সম্মেলন ও সদস্য তারবিয়াত অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হোসাইন ইবনে সরোয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর বরগুনা জেলা শাখার সদস্য মুহাম্মদ আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বামনা উপজেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ বায়েজীদ আহমাদ।
এরপর বিকেল ৩টায় পাথরঘাটা উপজেলা আইসিএবি কার্যালয়ে তৃণমূল প্রতিনিধি সভা ও কর্মী প্রত্যাশী তারবিয়াত অনুষ্ঠিত হবে। এখানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হোসাইন ইবনে সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি মুহা. রফিকুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে থাকবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর বরগুনা জেলা শাখার আহ্বায়ক সদস্য মুহাম্মদ আবু বকর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি এম মাহমুদুল হাসান জাকারিয়া।
কেন্দ্রীয় নেতার সফরকে ঘিরে বামনা ও পাথরঘাটার স্থানীয় নেতাকর্মী ও তৃণমূল পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মন্তব্য
0টি মন্তব্যআপনার মন্তব্য লিখুন