সোমবার, 19 অক্টোবর 2026 ঢাকা, বাংলাদেশ

বরিশাল জেলা যুবশক্তির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষনা: আহ্বায়ক মো. খালেদ মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জিহাদ।

ছাব্বির আহমাদ | 02 অক্টোবর 2026, 07:16 PM | পঠিত: 55 বার
1000659871
নিজস্ব প্রতিবেদক: জাতীয় যুবশক্তির বরিশাল জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে মো. খালেদ মাহমুদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. জিহাদ দায়িত্ব পেয়েছেন। জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্রে বরিশাল জেলা শাখার এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সদস্য সচিব হিসেবে মো. তানজিল, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মো. নোমান ছিদ্দিক, যুগ্ম সংগঠক হিসেবে মো. নাজির উদ্দিন সাবির, সিনিয়র যুগ্ম সংগঠক হিসেবে মো. রিয়াজুল মিয়া এবং দপ্তর সম্পাদক হিসেবে মো. শাকিল খানের নাম উল্লেখ করা হয়েছে। অনুমোদনপত্রে আংশিক কমিটির দায়িত্বশীলদের আগামী ০৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং সংগঠনকে শক্তিশালী করতে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি নতুন দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।

মন্তব্য

0টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

-এর মন্তব্যের উত্তর লিখছেন।
মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় অনুমোদন প্রয়োজন হতে পারে।
এখনো কোনো মন্তব্য প্রকাশিত হয়নি।

সম্পর্কিত সংবাদ