সোমবার, 19 অক্টোবর 2026 ঢাকা, বাংলাদেশ

বামনা উপজেলা অন্তর্গত বুকাবুনিয়ায় ইসলামী আন্দোলনের ইউনিয়ন সম্মেলন সম্পন্ন।

ছাব্বির আহমাদ | 18 সেপ্টেম্বর 2026, 05:04 AM | পঠিত: 56 বার
FB_IMG_1789664341276
নিজস্ব প্রতিবেদক: ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয়—সকল পর্যায়ে শরীয়াহ আইন অনুসরণের মাধ্যমেই কেবল দেশে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ মনিরুল ইসলাম। ​গত ১৭ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় বুকাবুনিয়া বাজারে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ বুকাবুনিয়া ইউনিয়ন শাখার ২০২৭-২৮ সেশনের নবগঠিত কমিটি গঠন ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ​ইউনিয়ন সভাপতি মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে মাওলানা মনিরুল ইসলাম আরও বলেন, "আমাদের জীবনের যাবতীয় সংকট সমাধানের পথ শরীয়াহর ভেতরেই নিহিত। রাষ্ট্রীয় পর্যায়ে শরীয়াহ বিরোধী কোনো কাজ চললে সমাজে কখনো শান্তি ও শৃঙ্খলা ফিরবে না। তাই আমাদের প্রত্যেককে ব্যক্তিগত পর্যায় থেকে শরীয়াহ মেনে চলতে হবে এবং তা রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে সর্বোচ্চ মেহনত করতে হবে।" ​সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বামনা উপজেলা শাখার সভাপতি মাওলানা হারুন অর রশিদ, সেক্রেটারি মাওলানা ফজলুল হক, জয়েন্ট সেক্রেটারি শাহ আলম খন্দকার, কার্যনির্বাহী সদস্য মাওলানা আনোয়ার হোসেন এবং ইসলামী ছাত্র আন্দোলন বামনা উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মোঃ মাসউদ কারীমি। ​সম্মেলন শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ বুকাবুনিয়া ইউনিয়ন শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সর্বসম্মতিক্রমে মোঃ ওমর ফারুক সভাপতি এবং মাওলানা মনিরুল ইসলাম সেক্রেটারি নির্বাচিত হন।

মন্তব্য

0টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

-এর মন্তব্যের উত্তর লিখছেন।
মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় অনুমোদন প্রয়োজন হতে পারে।
এখনো কোনো মন্তব্য প্রকাশিত হয়নি।

সম্পর্কিত সংবাদ