মঙ্গলবার, 20 অক্টোবর 2026 ঢাকা, বাংলাদেশ

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৬।

ছাব্বির আহমাদ | 05 সেপ্টেম্বর 2026, 10:50 AM | পঠিত: 227 বার
Screenshot_2026-09-04-11-32-55-234_com.facebook.katana-edit
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ডাবল ডেকার স্লিপার বাস সড়কের পাশের গভীর খাদে পড়ে অন্তত ছয় যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলীলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুয়াকাটাগামী আইকনিক পরিবহনের একটি ডাবল ডেকার স্লিপার বাস খলীলপুর এলাকা অতিক্রম করছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে চলার সময় চালকের অসাবধানতা এবং ঘুমের ঢুলুনির কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাকবলিত বাস থেকে আহত ছয়জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। কলাপাড়া ফায়ার সার্ভিসের ট্র্যাফিক ও উদ্ধারকারী দলের টিম লিডার জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি আরও জানান, দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে চলে গেছেন বলে জানা গেছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

মন্তব্য

0টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

-এর মন্তব্যের উত্তর লিখছেন।
মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় অনুমোদন প্রয়োজন হতে পারে।
এখনো কোনো মন্তব্য প্রকাশিত হয়নি।

সম্পর্কিত সংবাদ