বুধবার, 02 সেপ্টেম্বর 2026 ঢাকা, বাংলাদেশ

বামনায় বেপরোয়া অটোর চাপায় প্রাণ গেল ৮ বছরের শ্রেষ্ঠার।

মোঃ তামিম | 02 আগস্ট 2026, 08:23 PM | পঠিত: 35 বার
FB_IMG_1785677441494
নিজস্ব প্রতিবেদক বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের দক্ষিণ রামনা এলাকায় বেপরোয়া গতির একটি অটোর চাপায় শ্রেষ্ঠা (৮) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) বিকেল আনুমানিক ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রেষ্ঠা দক্ষিণ রামনা এলাকার বাসিন্দা দিলীপের কন্যা। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ রামনা সড়কে চলাচলের সময় দ্রুতগতির একটি অটো শিশুটিকে চাপা দেয়। এতে অটোর চাকা তার মুখমণ্ডলের ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রেষ্ঠার আকস্মিক মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। প্রতিবেশীরাও এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহত শিশুটির বাবা দিলীপ জানান, এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। বামনা থানা পুলিশ মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এদিকে, স্থানীয়দের অভিযোগ, দক্ষিণ রামনা সড়কে দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে অটোসহ বিভিন্ন যানবাহন চলাচল করলেও কার্যকর নিয়ন্ত্রণের অভাবে দুর্ঘটনা বেড়েই চলেছে। তারা দ্রুতগতির যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মন্তব্য

0টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

-এর মন্তব্যের উত্তর লিখছেন।
মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় অনুমোদন প্রয়োজন হতে পারে।
এখনো কোনো মন্তব্য প্রকাশিত হয়নি।

সম্পর্কিত সংবাদ