সোমবার, 19 অক্টোবর 2026 ঢাকা, বাংলাদেশ

বরগুনায় ১০০ গ্রাম গাঁজাসহ ৫৮ বছরের নারী গ্রেপ্তার।

ছাব্বির আহমাদ | 16 সেপ্টেম্বর 2026, 05:19 AM | পঠিত: 56 বার
FB_IMG_1789488462639
নিজস্ব প্রতিবেদক: বরগুনায় মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ ৫৮ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে বরগুনা সদর থানা পুলিশ। এ সময় তার হেফাজত থেকে মাদক বিক্রির নগদ অর্থও উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বরগুনা সদর থানার মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের ছোট বদরখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নারী পুলিশের সহায়তায় মোসাঃ চিনি বেগম (৫৮) নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয়। বরগুনা সদর থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারের সময় চিনি বেগমের হেফাজত থেকে পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ৮ হাজার টাকা। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৩ হাজার ৪৩০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে। বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু শাহাদাৎ হাচনাইন পারভেজ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় বরগুনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, মাদক সম্পূর্ণভাবে উৎপাটন না হওয়া পর্যন্ত বরগুনায় এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

0টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

-এর মন্তব্যের উত্তর লিখছেন।
মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় অনুমোদন প্রয়োজন হতে পারে।
এখনো কোনো মন্তব্য প্রকাশিত হয়নি।

সম্পর্কিত সংবাদ