বামনায় ১৩ পিস ইয়াবাসহ দুই যুবক আটক।
নিজস্ব প্রতিবেদক:
বরগুনার বামনায় পুলিশের এক মাদকবিরোধী অভিযানে ১৩ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ১নং বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—মোঃ শামীম মিহাজি (৩১) ও মোঃ শাহজালাল দফাদার (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক হোসেন খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ছোনবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে শামীম ও শাহজালালকে আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে শামীমের কাছ থেকে ১০ পিস এবং শাহজালালের কাছ থেকে ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বামনা থানার ওসি মোঃ ফারুক হোসেন খান জানান, আটক দুজন মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং তা আরও জোরদার করা হবে বলে তিনি জানান।
মন্তব্য
0টি মন্তব্যআপনার মন্তব্য লিখুন