বুধবার, 02 সেপ্টেম্বর 2026 ঢাকা, বাংলাদেশ

রাজাপুরে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে ৩ জনকে ৩ মাসের কারাদণ্ড।

মোঃ তামিম | 03 আগস্ট 2026, 08:17 PM | পঠিত: 43 বার
Screenshot_2026-08-03-19-07-51-811_com.imaginstudio.imagetools.pixellab-edit
নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি ঝালকাঠির রাজাপুর উপজেলার চল্লিশ কাহনিয়া খেয়াঘাটের পশ্চিম পাশের এলাকায় গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জানা যায়, অভিযানের সময় গাঁজা ও ইয়াবা সেবনরত অবস্থায় মোঃ সুমন ফরাজী (৩০), পিতা: মতি ফরাজী, সাং- বেড়নবাড়িয়া, নলছিটি; মোঃ ইমন জমাদ্দার (২৫), পিতা: লতিফ জমাদ্দার, সাং- বেড়নবাড়িয়া, নলছিটি এবং মোঃ সোহাগ হাওলাদার (১৮), পিতা: মজিবুর রহমান হাওলাদার, সাং- তেতুলবাড়িয়া, নলছিটি, ঝালকাঠিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বিচার কার্যক্রম পরিচালনা করা হয়। আদালত প্রত্যেককে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রিফাত আরা মৌরি এবং সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীব। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

0টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

-এর মন্তব্যের উত্তর লিখছেন।
মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় অনুমোদন প্রয়োজন হতে পারে।
এখনো কোনো মন্তব্য প্রকাশিত হয়নি।

সম্পর্কিত সংবাদ