বুধবার, 02 সেপ্টেম্বর 2026 ঢাকা, বাংলাদেশ

গৌরীচন্নায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে গ্রীনভিউ বাস, হতাহতের খবর নেই।

মোঃ তামিম | 03 আগস্ট 2026, 06:52 PM | পঠিত: 32 বার
FB_IMG_1785761059876
নিজস্ব প্রতিবেদক, বরগুনা বরগুনা-বরিশাল মহাসড়কের গৌরীচন্না এলাকার গীলাতলী পাকার মাথা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে গ্রীনভিউ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। সোমবার (৩ আগস্ট) সকাল আনুমানিক ৯টা ৩৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও বাসসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বরগুনাগামী গ্রীনভিউ পরিবহনের (বাস নম্বর: ১১০০৪৫) একটি বাস গীলাতলী পাকার মাথা এলাকায় মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ঢালে পড়ে যায়। বাসটির স্টাফদের দাবি, বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। তবে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য ভিন্ন। তাদের অভিযোগ, বাস ও মোটরসাইকেল—উভয়ই অতিরিক্ত গতিতে চলছিল, যার ফলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসের যাত্রীদের নিরাপদে বের হতে সহায়তা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। তবে বাসটির সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।

মন্তব্য

0টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

-এর মন্তব্যের উত্তর লিখছেন।
মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় অনুমোদন প্রয়োজন হতে পারে।
এখনো কোনো মন্তব্য প্রকাশিত হয়নি।

সম্পর্কিত সংবাদ