বুধবার, 02 সেপ্টেম্বর 2026 ঢাকা, বাংলাদেশ

বাউফলে হাফেজ নুরউদ্দিন জাকারিয়ার সংবর্ধনা নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলন পটুয়াখালী জেলার।

মোঃ তামিম | 30 আগস্ট 2026, 11:22 PM | পঠিত: 17 বার
Screenshot_2026-08-30-19-59-42-283_com.imaginstudio.imagetools.pixellab-edit
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলে বিশ্বজয়ী হাফেজ নুরউদ্দিন জাকারিয়াকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে কতিপয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখা। সংগঠনটির জেলা সভাপতি আমিন বিন সুলতান ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রবিউল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান। বিবৃতিতে তারা বলেন, হাফেজ নুরউদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার নিজস্ব ব্যবস্থাপনায় এবং নিজস্ব ব্যানারে আয়োজন করা হয়েছিল। তারা আরও বলেন, হাফেজ নুরউদ্দিন জাকারিয়া ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের একজন সদস্য। অনুষ্ঠানে বাউফল উপজেলা শাখার সভাপতি সভাপতিত্ব করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় সংসদ সদস্য হিসেবে ড. শফিকুল ইসলাম মাসুদও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিবৃতিতে নেতৃদ্বয় অভিযোগ করেন, কিছু গণমাধ্যম সংবাদ প্রকাশের ক্ষেত্রে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নাম অস্পষ্ট রাখা বা সম্পূর্ণ এড়িয়ে গিয়ে অনুষ্ঠানটিকে ভিন্নভাবে উপস্থাপন করেছে। এমনকি কোনো কোনো সংবাদে এটিকে স্থানীয় এমপির একক সংবর্ধনা হিসেবে প্রচার করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। তাদের দাবি, আয়োজনের মূল সংগঠক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নাম বা তথ্য উল্লেখ না করা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিপন্থী এবং এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে প্রকাশিত অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ সংশোধন করে সঠিক তথ্য পরিবেশনের আহ্বান জানান। পাশাপাশি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠতা বজায় রাখারও তাগিদ দেন। উল্লেখ্য, হাফেজ নুরউদ্দিন জাকারিয়া সম্প্রতি আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জনের পর বিভিন্ন মহলে আলোচনায় আসেন। �

মন্তব্য

0টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

-এর মন্তব্যের উত্তর লিখছেন।
মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় অনুমোদন প্রয়োজন হতে পারে।
এখনো কোনো মন্তব্য প্রকাশিত হয়নি।

সম্পর্কিত সংবাদ