বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহর বামনায় আগমন উপলক্ষে সংবর্ধনা।
বরগুনার বামনা উপজেলায় বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহর আগমন উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় বামনা আসামতুন্নেছা বালিকা বিদ্যালয় মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মুহাম্মাদ ফজলুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি মুহাম্মাদ ইসমাইল হোসাইন জিহাদী।
সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। এ সময় অতিথিদের সংবর্ধনা প্রদান করা হয় এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানটি বামনা উপজেলা শাখার নেতাকর্মীদের অংশগ্রহণে সম্পন্ন হয়।
মন্তব্য
0টি মন্তব্যআপনার মন্তব্য লিখুন