ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা জেলা শাখার ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা।
নিজস্ব প্রতিবেদক:
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার ২০২৭-২৮ সেশনের ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টায় বরগুনা প্রেসক্লাবের হলরুমে এ উপলক্ষে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শপথ পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সভাপতি মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এমপির সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করীম আকনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।
সভায় দায়িত্বশীলদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে ২০২৭-২৮ সেশনের ৩৫ সদস্যবিশিষ্ট জেলা কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। পরে নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করানো হয়। কমিটি ঘোষণা ও শপথ পাঠ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
নবগঠিত জেলা কমিটি
সভাপতি: মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এমপি (পীর সাহেব কেওড়াবুনিয়া)
সিনিয়র সহ-সভাপতি: মাওলানা আব্দুস শাকুর
সহ-সভাপতি: আলহাজ্ব মাওলানা জালাল উদ্দীন কারিমী, মাওলানা মাহমুদুল হক মাসুম বিল্লাহ
সেক্রেটারি: মাওলানা রেজাউল করীম আকন
জয়েন্ট সেক্রেটারি: প্রভাষক মাওলানা নুরুল আলম
অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি: মাওলানা সাইফুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক-১: মাওলানা মনিরুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক-২: হাফেজ মাহবুবুর রহমান
সাংগঠনিক সম্পাদক-৩: মুফতী আবু সালেহ জিহাদী
প্রচার সম্পাদক: মাওলানা মুতাসিম বিল্লাহ আল মামুন
দপ্তর সম্পাদক: মুহাম্মাদ কামিনুল ইসলাম
অর্থ ও প্রকাশনা সম্পাদক: মুফতী রেজাউল করীম রেজা
প্রশিক্ষণ সম্পাদক: মাওলানা নাজমুল হাসান কারিমী
দাওয়াহ ও জনশক্তি সম্পাদক: মাওলানা নূরুল ইসলাম জিহাদী
আইন ও মানবাধিকার সম্পাদক: অ্যাডভোকেট আকন মুহাঃ সুমন
ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক: মুহাম্মদ ইসমাইল হোসেন সিরাজী
ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক: মাওলানা হাবিবুর রহমান আতিকী
শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক: মুহাম্মদ জিয়াউল হোসেন
নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক: জনাব মুহাম্মদ ফারুক খান, ইউপি চেয়ারম্যান
সহ-প্রচার সম্পাদক: এইচ এম হারুন অর রশিদ
সহ-দপ্তর সম্পাদক: মাওলানা সাব্বীর আহমদ
সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক: মাওলানা আনিচুর রহমান
সহ-প্রশিক্ষণ সম্পাদক: প্রভাষক মাওলানা দেলোয়ার হোসেন
সহ-দাওয়াহ ও জনশক্তি সম্পাদক: মাওলানা নূর হোসেন জিহাদী
সহ-ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক: মাওলানা নিজাম উদ্দিন
সহ-নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক: মাওলানা সুলতান আহমদ
সদস্য: মাওলানা আবু ছালেহ, আলহাজ্ব দেলোয়ার হোসেন, জনাব শাহীন সিকদার, জনাব আব্দুল্লাহ বিশ্বাস নিলু, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মাকসুদুর রহমান, মাওলানা আলী হোসেন ও হাফেজ সাইফুল ইসলাম মামুন।
এ ছাড়া মহিলা ইউনিটে ১৮ জন দায়িত্বশীল নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের নাম প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
মন্তব্য
0টি মন্তব্যআপনার মন্তব্য লিখুন