কাঠালিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা আল আমিন এবং জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আহসান উল্লাহ খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা সভাপতি হাফেজ আলমগীর হোসেন, সহ-সভাপতি হাফেজ ক্বারী ইব্রাহীম আল হাদী, সেক্রেটারি মো. মনির হোসেন এবং বরগুনা জেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করীম আকন।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঠালিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. শামীম হোসেন।
সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং আগামী দিনের কার্যক্রম নিয়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মন্তব্য
0টি মন্তব্যআপনার মন্তব্য লিখুন