বুধবার, 02 সেপ্টেম্বর 2026 ঢাকা, বাংলাদেশ

আজ বিএম কলেজে আসছেন শায়েখে চরমোনাই, আয়োজন করা হয়েছে ‘মিটআপ ও প্রশ্নোত্তর পর্বের।

ছাব্বির আহমাদ | 20 আগস্ট 2026, 01:21 AM | পঠিত: 54 বার
6f99fd6ba17ea6f52772809d8466738d2bbb97f9d192c5b0
নিজস্ব প্রতিবেদক: বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে আজ শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের সঙ্গে শিক্ষার্থীদের ‘মিটআপ ও প্রশ্নোত্তর পর্ব’ অনুষ্ঠিত হবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বিএম কলেজ শাখার উদ্যোগে আজ ২০ আগস্ট ২০২৬, বিকেল ৪টায় কলেজের পরীক্ষা ভবনের নিচতলায় এ আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, সিনিয়র নায়েবে আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ। অনুষ্ঠানে ‘ক্যাম্পাসে নৈতিক জীবন গঠন’ শীর্ষক আলোচনা এবং শিক্ষার্থীদের সঙ্গে শায়েখে চরমোনাইয়ের সরাসরি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে শায়েখে চরমোনাইকে সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবেন। পাশাপাশি জুলাই স্মৃতিচারণ ও শহীদদের স্মরণে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হবে। আয়োজক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বিএম কলেজ শাখা জানায়, শিক্ষার্থীদের সঙ্গে শায়েখে চরমোনাইয়ের সরাসরি মতবিনিময় এবং ক্যাম্পাসে নৈতিক জীবন গঠনের বিষয়ে সচেতনতা তৈরিই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। অনুষ্ঠানে বিএম কলেজের শিক্ষার্থীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে আয়োজক সংগঠন।

মন্তব্য

0টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

-এর মন্তব্যের উত্তর লিখছেন।
মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় অনুমোদন প্রয়োজন হতে পারে।
এখনো কোনো মন্তব্য প্রকাশিত হয়নি।

সম্পর্কিত সংবাদ