মঙ্গলবার, 20 অক্টোবর 2026 ঢাকা, বাংলাদেশ

আমতলীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত।

ছাব্বির আহমাদ | 05 আগস্ট 2026, 10:31 PM | পঠিত: 47 বার
20260805_114712
নিজস্ব প্রতিবেদক:বরগুনা। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, আমতলী উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টায় আমতলী উপজেলার ইউনুছ আলী খান ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)। সমাবেশে প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এমপি, জাতীয় সংসদ সদস্য, বরগুনা-১। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুতাসিম বিল্লাহ আল মামুন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উপদেষ্টা মুফতি ওমর ফারুক জিহাদী, সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সহ-সভাপতি হাফেজ মাওলানা ইউসুফ মান্নান, গলাচিপা উপজেলা সভাপতি মাওলানা শাহ আলম, আমতলী উপজেলা সভাপতি গাজী মুহাম্মাদ বাহাজীদ, সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সেক্রেটারি মাও. আর. আই. এম. অহিদুজ্জামান, আমতলী উপজেলা সেক্রেটারি মুহাম্মাদ হারুনুজ্জামান এবং সভাপতি মো. কামাল হোসেন বরাতী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, আমতলী উপজেলা শাখার সভাপতি মো. ইমাম হোসেন আল-কারীম। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের বরগুনা জেলা শাখার আহ্বায়ক এইচ. এম. আব্দুর রহমান। অনুষ্ঠানে আমতলী উপজেলা শাখার সাবেক (১৯৯৯–২০২৫) সভাপতি ও সেক্রেটারিবৃন্দকে সম্মাননা প্রদান করা হয়। বক্তারা তাঁদের বক্তব্যে কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা সংস্কার, নৈতিক নেতৃত্ব গঠন এবং আদর্শ সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা দেশ ও জাতির কল্যাণে ইসলামী মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান। সমাবেশে উপজেলা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

মন্তব্য

0টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

-এর মন্তব্যের উত্তর লিখছেন।
মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় অনুমোদন প্রয়োজন হতে পারে।
এখনো কোনো মন্তব্য প্রকাশিত হয়নি।

সম্পর্কিত সংবাদ