মঙ্গলবার, 20 অক্টোবর 2026 ঢাকা, বাংলাদেশ

বামনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন।

ছাব্বির আহমাদ | 07 সেপ্টেম্বর 2026, 01:21 AM | পঠিত: 63 বার
FB_IMG_1788698965540
নিজস্ব প্রতিবেদক: জনপ্রত্যাশা পূরণে শরিয়াভিত্তিক রাষ্ট্রকাঠামো গঠনের লক্ষ্যে বরগুনার বামনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক শুরা অধিবেশন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ০৬ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার) বিকেল ৩টায় বামনার মদিনাতুল উলুম রাজ্জাকিয়া মাদ্রাসা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ​সম্মেলনে সর্বসম্মতিক্রমে ২০২৭-২৮ সেশনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার নতুন কমিটি গঠন সম্পন্ন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মাওলানা হারুন অর রশিদ সভাপতি এবং মাওলানা মুহাম্মাদ ফজলুল হক সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। ​কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: ​সহ-সভাপতি: এ এস এম নাসির আলম এবং মুহাঃ ইসমাইল হোসেন জিহাদী ​জয়েন্ট সেক্রেটারি: জনাব শাহ আলম খন্দকার ​সাংগঠনিক সম্পাদক: মুহাম্মদ ইমরান হোসেন ​বামনা উপজেলা শাখার সদ্য সাবেক সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ আব্দুস সোবহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সেক্রেটারি মাওলানা রেজাউল করীম আকন। ​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ সাইফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ মুনিরুল ইসলাম। পুরো অধিবেশনটি পরিচালনা করেন উপজেলার বিদায়ী সেক্রেটারি মুহাম্মাদ ইসমাইল হোসাইন জিহাদী। ​সম্মেলনে বক্তারা শরিয়াভিত্তিক রাষ্ট্রকাঠামো গঠনের গুরুত্ব তুলে ধরেন এবং নতুন নেতৃত্বকে সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য

0টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

-এর মন্তব্যের উত্তর লিখছেন।
মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় অনুমোদন প্রয়োজন হতে পারে।
এখনো কোনো মন্তব্য প্রকাশিত হয়নি।

সম্পর্কিত সংবাদ