বুধবার, 02 সেপ্টেম্বর 2026 ঢাকা, বাংলাদেশ

ঝালকাঠির দুই বিদ্যালয়ে এসএসসিতে পাসের হার শূন্য, উত্তীর্ণ হয়নি কেউই।

মোঃ তামিম | 10 আগস্ট 2026, 11:42 PM | পঠিত: 64 বার
Screenshot_2026-08-10-21-19-45-935_com.imaginstudio.imagetools.pixellab-edit
ঝালকাঠি প্রতিনিধি: ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ঝালকাঠির দুটি মাধ্যমিক বিদ্যালয়ের কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, প্রতিষ্ঠান দুটিরই পাসের হার শূন্য শতাংশ। এর মধ্যে ঝালকাঠি সদর উপজেলার সাওড়াকাঠী নব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় সাতজন শিক্ষার্থী। তবে তাদের মধ্যে একজনও পাস করতে পারেনি। অন্যদিকে কাঁঠালিয়া উপজেলার বানাই রাবেয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ছয়জন শিক্ষার্থী। তারাও সবাই অকৃতকার্য হয়েছে। ফলে প্রতিষ্ঠানটিরও পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশ। দুটি প্রতিষ্ঠানের মোট ১৩ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিলেও কেউই উত্তীর্ণ হতে না পারায় প্রতিষ্ঠান দুটির শিক্ষার মান ও ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

মন্তব্য

0টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

-এর মন্তব্যের উত্তর লিখছেন।
মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় অনুমোদন প্রয়োজন হতে পারে।
এখনো কোনো মন্তব্য প্রকাশিত হয়নি।

সম্পর্কিত সংবাদ