বুধবার, 02 সেপ্টেম্বর 2026 ঢাকা, বাংলাদেশ

কুয়াকাটা ভ্রমণ শেষে ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল তরুণ পর্যটকের

Super Admin | 31 জুলাই 2026, 04:24 PM | পঠিত: 22 বার
Screenshot_2026-07-31-16-13-25-652_com.facebook.katana-edit
পটুয়াখালী প্রতিনিধি: কুয়াকাটা ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে পটুয়াখালীর সদর উপজেলার শিয়ালী এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদ হাওলাদার (২৩) নামে এক তরুণ পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে পটুয়াখালী-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ হাওলাদার মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাসিন্দা। তিনি মৃত শাহিন হাওলাদারের ছেলে। জীবিকা নির্বাহের জন্য শিবচর শহরে একটি ফলের দোকান পরিচালনা করতেন। নিহতের বন্ধু রিফাত জানান, ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে করে কুয়াকাটা ভ্রমণে এসেছিলেন। বৃহস্পতিবার বিকেলে তারা কুয়াকাটায় পৌঁছান। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে সেখান থেকে ফেরার পথে পটুয়াখালী শহর অতিক্রম করে শিয়ালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা-কুয়াকাটাগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাস জাহিদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য

0টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

-এর মন্তব্যের উত্তর লিখছেন।
মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় অনুমোদন প্রয়োজন হতে পারে।
এখনো কোনো মন্তব্য প্রকাশিত হয়নি।

সম্পর্কিত সংবাদ