বুধবার, 02 সেপ্টেম্বর 2026 ঢাকা, বাংলাদেশ

বামনায় বিভিন্ন ফুটবল দলের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ।

ছাব্বির আহমাদ | 30 আগস্ট 2026, 11:23 PM | পঠিত: 32 বার
Screenshot_2026-08-30-20-45-45-776_com.dywx.larkplayer-edit
নিজস্ব প্রতিবেদক: বরগুনার বামনা উপজেলায় বিভিন্ন ফুটবল দলের মাঝে ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। রোববার (৩০ আগস্ট) বামনা উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ নিকহাত আরা এবং সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান শিমুল উপজেলার বিভিন্ন ফুটবল দলের প্রতিনিধিদের হাতে ফুটবল তুলে দেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ্ব মোঃ রুহুল আমিন শরীফ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসমিন, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সালা উদ্দিন হাওলাদারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। ক্রীড়া সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন ও ক্রীড়া সামগ্রীর সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

মন্তব্য

0টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

-এর মন্তব্যের উত্তর লিখছেন।
মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় অনুমোদন প্রয়োজন হতে পারে।
এখনো কোনো মন্তব্য প্রকাশিত হয়নি।

সম্পর্কিত সংবাদ