বুধবার, 02 সেপ্টেম্বর 2026 ঢাকা, বাংলাদেশ

বিশ্বকাপের সঠিক ফলাফল অনুমান করে মোবাইল ফোন জিতলেন আবু সাঈদ।

ছাব্বির আহমাদ | 07 আগস্ট 2026, 11:20 PM | পঠিত: 46 বার
1000637304
নিজস্ব প্রতিবেদক: বামনা উপজেলার ডৌয়াতলা বাজারে বাবুল মাইক সার্ভিস ও ওয়ালটনের সৌজন্যে আয়োজিত ফিফা ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের গোলসহ সঠিক ফলাফল ভবিষ্যদ্বাণী প্রতিযোগিতায় মোবাইল ফোন পুরস্কার জিতেছেন আবু সাঈদ। আয়োজক সূত্রে জানা যায়, ফাইনাল ম্যাচের ফলাফল ও গোলসংখ্যা সঠিকভাবে অনুমান করার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় মোট ২২৪ জন অংশগ্রহণকারী কমেন্টের মাধ্যমে তাদের ভবিষ্যদ্বাণী জানান। তাদের মধ্যে ৪ জন গোলসহ ম্যাচের সঠিক ফলাফল অনুমান করতে সক্ষম হন। পরে সঠিক ভবিষ্যদ্বাণী করা চারজনের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়। এতে ভাগ্যবান বিজয়ী হিসেবে নির্বাচিত হন আবু সাঈদ। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় ডৌয়াতলা বাজারে বিজয়ী আবু সাঈদের হাতে পুরস্কার তুলে দেন বাবুল মাইক সার্ভিস ও ওয়ালটন ডৌয়াতলা বাজারের স্বত্বাধিকারী মো. আ. কুদ্দুস। আয়োজকরা জানান, খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ বাড়ানো এবং দর্শকদের মধ্যে আনন্দ ভাগ করে নিতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

মন্তব্য

0টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

-এর মন্তব্যের উত্তর লিখছেন।
মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় অনুমোদন প্রয়োজন হতে পারে।
এখনো কোনো মন্তব্য প্রকাশিত হয়নি।

সম্পর্কিত সংবাদ