গলাচিপায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ও নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালীর গলাচিপায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্ট ও নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টায় গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দেশের কিশোর, যুবক ও শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া নৈপুণ্য বিকাশ এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সম্মান অর্জনের সুযোগ তৈরি করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
সভায় গলাচিপা উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, শরীরচর্চা শিক্ষক, উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় ক্রীড়ামোদী ও খেলোয়াড়রা অংশ নেন।
সভায় প্রতিযোগিতার সুষ্ঠু ও সফল আয়োজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা, খেলোয়াড় বাছাই এবং ক্রীড়া প্রতিভা বিকাশসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করা এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করাই এ ধরনের প্রতিযোগিতার অন্যতম লক্ষ্য। এজন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
মন্তব্য
0টি মন্তব্যআপনার মন্তব্য লিখুন