সোমবার, 19 অক্টোবর 2026 ঢাকা, বাংলাদেশ

তারুণ্যের শক্তিতে সমৃদ্ধ ভবিষ্যৎ: বরগুনায় এমপি অলিউল্লাহর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

ছাব্বির আহমাদ | 18 সেপ্টেম্বর 2026, 05:04 AM | পঠিত: 61 বার
FB_IMG_1789663834215
নিজস্ব প্রতিবেদক: তারুণ্যের শক্তিকে ইতিবাচক কাজে লাগাতে এবং যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে বরগুনায় ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ​মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এমপি মহোদয়ের পক্ষ থেকে জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরগুনা জেলা শাখার সার্বিক মাধ্যমে স্থানীয় যুবকদের মাঝে এই ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। ​আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ দেহ, সতেজ মন এবং মেধার সঠিক বিকাশ ঘটাতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ গড়ে উঠবে, যা একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে। ​উপস্থিত নেতৃবৃন্দ ও তরুণ সমাজ এই জনকল্যাণমূলক উদ্যোগের জন্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এমপি মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য

0টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

-এর মন্তব্যের উত্তর লিখছেন।
মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় অনুমোদন প্রয়োজন হতে পারে।
এখনো কোনো মন্তব্য প্রকাশিত হয়নি।

সম্পর্কিত সংবাদ