অনূর্ধ্ব-১৬ নয়ন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
নিজস্ব প্রতিবেদক:
বরগুনার বামনায় অনূর্ধ্ব-১৬ নয়ন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বামনা উপজেলা ছাত্রদলের সভাপতি মো. নাসির উদ্দীন জোমাদ্দার ও সাধারণ সম্পাদক মো. সজিব হোসাইন মুন্না টুর্নামেন্টটির শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বামনা সদর একাদশ ও বুকাবুনিয়া একাদশ।
মঙ্গলবার (১১ আগস্ট) বামনার সৈয়দ রহমত আলী স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হয়।
তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্ট ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
মন্তব্য
0টি মন্তব্যআপনার মন্তব্য লিখুন