বরগুনায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৬ খ্রিস্টাব্দ (১৪৪৮ হিজরি) উপলক্ষে বরগুনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভাবগম্ভীর পরিবেশে ও যথাযথ মর্যাদায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে এবং ইসলামিক ফাউন্ডেশন বরগুনা ও সিরাত একাডেমি বরগুনার সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মণি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা) এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ।
আলোচনায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সাম্য, শান্তি, মানবতা, ন্যায়বিচার ও ভ্রাতৃত্বের আদর্শ তুলে ধরেন। তাঁর কর্মময় জীবন থেকে শিক্ষা নিয়ে সমাজ ও রাষ্ট্রে শান্তি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা সভা শেষে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বরগুনা জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সিরাত একাডেমির সদস্য এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য
0টি মন্তব্যআপনার মন্তব্য লিখুন