সোমবার, 19 অক্টোবর 2026 ঢাকা, বাংলাদেশ

বরগুনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন আজ।

ছাব্বির আহমাদ | 12 আগস্ট 2026, 08:45 PM | পঠিত: 59 বার
images (19)
নিজস্ব প্রতিবেদক: বরগুনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উদ্যোগে ২০২৬ সালের দ্বি-বার্ষিক সম্মেলন আজ (১২ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনটি বিকেল ৩টায় বরগুনা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও পীর সাহেব কেওড়াকুনিয়া মাওলানা মাহমুদুল হোসাইন আলী উল্লাহ (এমপি) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। সম্মেলনে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী। অনুষ্ঠান সঞ্চালনা করবেন জেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. আব্দুস শাকুর। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে সংগঠনের বিগত সময়ের কার্যক্রম পর্যালোচনা, সাংগঠনিক অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন। দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে বরগুনা জেলা ও বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীদের অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্মেলন সফল করতে আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

মন্তব্য

0টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

-এর মন্তব্যের উত্তর লিখছেন।
মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় অনুমোদন প্রয়োজন হতে পারে।
এখনো কোনো মন্তব্য প্রকাশিত হয়নি।

সম্পর্কিত সংবাদ