বৃহস্পতিবার, 03 সেপ্টেম্বর 2026 ঢাকা, বাংলাদেশ

বরিশালের গর্ব মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী আবারও ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর।

ছাব্বির আহমাদ | 02 সেপ্টেম্বর 2026, 11:37 PM | পঠিত: 32 বার
billah-madani
নিজস্ব প্রতিবেদক: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের নতুন বোর্ড অব গভর্নরস গঠন করা হয়েছে। নতুন এই বোর্ডে আবারও গভর্নর হিসেবে মনোনীত হয়েছেন বরিশালের গর্ব, চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংস্থা-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন বোর্ড অব গভর্নরস গঠনের তথ্য জানানো হয়। ইসলামিক ফাউন্ডেশন আইন, ১৯৮৩-এর ৬(১) ধারা অনুযায়ী এ বোর্ড গঠন করা হয়েছে। নতুন বোর্ডে দেশের প্রখ্যাত আলেম ও ধর্মীয় পণ্ডিতদের মধ্য থেকে পাঁচজনকে গভর্নর হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। তিনি এর আগেও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বরিশালের একজন বিশিষ্ট আলেম হিসেবে তাঁর পুনরায় এ দায়িত্বে মনোনয়ন পাওয়ায় ধর্মপ্রাণ মানুষ ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

মন্তব্য

0টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

-এর মন্তব্যের উত্তর লিখছেন।
মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় অনুমোদন প্রয়োজন হতে পারে।
এখনো কোনো মন্তব্য প্রকাশিত হয়নি।

সম্পর্কিত সংবাদ