বৃহস্পতিবার, 03 সেপ্টেম্বর 2026 ঢাকা, বাংলাদেশ

অনুমতি ছাড়া ছাত্র শক্তির কমিটিতে নাম দেওয়ার অভিযোগ: সদস্য সচিব পদ প্রত্যাখ্যান সিনহা রহমানের।

ছাব্বির আহমাদ | 29 আগস্ট 2026, 12:07 AM | পঠিত: 37 বার
FB_IMG_1787920627575
নিজস্ব প্রতিবেদক: বরগুনা সদর উপজেলা জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কমিটিতে নিজের সম্মতি ছাড়া সদস্য সচিব হিসেবে নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ করেছেন সিনহা রহমান। শুক্রবার নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। পোস্টে সিনহা রহমান দাবি করেন, সম্প্রতি বরগুনা সদর উপজেলা জাতীয় ছাত্রশক্তির কমিটি অনুমোদন করা হয়েছে। তবে তাঁর সম্মতি ছাড়াই ওই কমিটিতে তাঁকে সদস্য সচিব পদে রাখা হয়েছে। তিনি বলেন, বর্তমানে তিনি কোনো ধরনের রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হতে ইচ্ছুক নন। এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রশক্তি ও কেন্দ্রীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার সময় তিনি একাধিকবার নিজের অবস্থানের কথা জানিয়েছেন বলেও দাবি করেন। সিনহা রহমানের ভাষ্য, বারবার অসম্মতি জানানোর পরও তাঁর অনুমতি বা সম্মতি ছাড়া কমিটিতে নাম অন্তর্ভুক্ত করা অত্যন্ত দুঃখজনক ও দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, উক্ত কমিটি, পদ কিংবা এর কার্যাবলীর সঙ্গে তাঁর সাংগঠনিক কোনো ধরনের সম্পর্ক নেই। তিনি জুলাইয়ের পক্ষের সকল সংগঠনের প্রতি সম্মান প্রকাশ করে বলেন, এ ধরনের আচরণ সেই সম্মানকে ক্ষুণ্ন করে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া প্রয়োজন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার আশাও প্রকাশ করেন তিনি। তবে সিনহা রহমানের অভিযোগের বিষয়ে বরগুনা জেলা জাতীয় ছাত্রশক্তি বা কেন্দ্রীয় ছাত্রশক্তির সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে এ প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

মন্তব্য

0টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

-এর মন্তব্যের উত্তর লিখছেন।
মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় অনুমোদন প্রয়োজন হতে পারে।
এখনো কোনো মন্তব্য প্রকাশিত হয়নি।

সম্পর্কিত সংবাদ