বরগুনাসহ দক্ষিনের তিন জেলার সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
নিজস্ব প্রতিবেদক:
দেশের ৬৪ জেলার সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে নির্বাচিত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের মধ্যে জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
এর অংশ হিসেবে বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর জেলার দায়িত্ব পেয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে সমন্বয়মূলক ভূমিকা পালন করবেন। পাশাপাশি সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয়ের দায়িত্বও তাদের ওপর থাকবে।
সরকারের এ সিদ্ধান্তের ফলে বরগুনার বিভিন্ন সরকারি কার্যক্রমের তদারকি ও সমন্বয়ে প্রতিমন্ত্রী রাজীব আহসান দায়িত্ব পালন করবেন।
মন্তব্য
0টি মন্তব্যআপনার মন্তব্য লিখুন