বুধবার, 02 সেপ্টেম্বর 2026 ঢাকা, বাংলাদেশ

ঝালকাঠির রাজাপুরের হত্যা মামলার আসামি বিদেশ যাওয়ার সময় বিমানবন্দরে গ্রেপ্তার।

মোঃ তামিম | 29 আগস্ট 2026, 10:20 PM | পঠিত: 32 বার
Screenshot_2026-08-29-19-30-58-309_com.facebook.katana-edit
নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির রাজাপুরে যুবক হত্যা মামলার আসামি মো. জামাল হোসেনকে (২৩) বিদেশ যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে রাজাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে তাকে থানায় নিয়ে আসা হয়। গ্রেপ্তার জামাল হোসেন রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকার মো. মকিম হোসেনের ছেলে। পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল দুপুরে বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকায় মিলন হাওলাদার নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পরদিন, ৫ এপ্রিল, নিহত মিলন হাওলাদারের বড় ভাই মো. নাসির হাওলাদার বাদী হয়ে রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় জামাল হোসেনকে আসামি করা হয়। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন বলে জানা গেছে। একপর্যায়ে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে। পরে রাজাপুর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

মন্তব্য

0টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

-এর মন্তব্যের উত্তর লিখছেন।
মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় অনুমোদন প্রয়োজন হতে পারে।
এখনো কোনো মন্তব্য প্রকাশিত হয়নি।

সম্পর্কিত সংবাদ