ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসে বরগুনায় জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন।
নিজস্ব প্রতিবেদক:বরগুনা।
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরগুনা জেলা পুলিশের উদ্যোগে জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা-এর নেতৃত্বে জেলা পুলিশের পক্ষ থেকে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
এ সময় বরগুনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
মন্তব্য
0টি মন্তব্যআপনার মন্তব্য লিখুন